Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার কাঁচামাল লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:07:31 pm, Saturday, 5 July 2025
  • 74 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন “এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ” নামের একটি কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে মুখোশধারী ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল হামলা চালায়।প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ ১১ জনকে (৭ জন প্রহরী ও ৪ জন শ্রমিক) জিম্মি করে হাত-পা বেঁধে রাখে ডাকাতরা। এরপর গুদামে ঢুকে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে লোড করে নিয়ে যায়। এসব কাঁচামাল কারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য সংরক্ষিত ছিল।হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় ৮ ঘণ্টা ভেতরে অবস্থান করে এবং ভোর ৪টার দিকে ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে রবিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনাস্থল পরিদর্শন করেন।ফকিরহাট থানার (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার কাঁচামাল লুট

আপডেট টাইম : 05:07:31 pm, Saturday, 5 July 2025