বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজারে খাজনা আদায়ে অনিয়ম ও ভাড়া প্রদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে যাত্রাপুর বাজারের বেগ মাহফুজুর রহমান বাদল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। বেগ মাহফুজুর রহমান বাদল রহিমাবাদ এলাকার মৃত ইউসুফ আলী বেগের ছেলে। তিনি তার জায়গা থেকে শান্তিপূর্ণভাবে ভাড়া আদায় করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগকারী বেগ মাহফুজুর রহমান বাদল জানান, আমার পিতা বেগ ইউসুফ আলী যাত্রাপুর হাটের .৮২ একর জমি আদালত থেকে ডিগ্রি প্রাপ্ত হন। সরকার পক্ষ আপিল দাখিল করলে ১১ সালের ২৪ জুলাই মামলাটি খারিজ হয়। সরকার পক্ষ আবারও ওই জমিতে ইমারত নির্মাণ এবং ইজারা দেওয়ার চেষ্টা করিলে অভিযোগকারী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। গত ১৮ মার্চ আদালতের আদেশে স্থিতি অবস্থা বজায় রাখা নির্দেশ প্রদান করেন।
অভিযোগকারী আরো জানান, আদালতের নির্দেশ অমান্য করে ইজারা ছাড়া একটি মহল আমার .৮২ একর জমি থেকে খাজনা আদায় করবার চেষ্টা করছে। তাছাড়া একটি মহল আমাদের জায়গা থেকে ভাড়া আদায় করতেও বাধা প্রদান করছে। বিষয়টি দ্রুত সমাধান করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ বিষয়ে বাগেরহাট জেলা সরকারি আইন কর্মকর্তা (জি.পি) অ্যাডভোকেট মোল্লা মোজাফফর আলী বলেন, রাষ্ট্রপক্ষ এবং বেগ ইউসুফ আলীর মধ্যে চলা মামলাটি রাষ্ট্রপক্ষ চরম অবহেলা করিয়াছে। পুনরায় আপিল করারও সুযোগ নাই। স্থায়ী নিষেধাজ্ঞার রায় ডিগ্রী পূর্বেই অমান্য করা হয়েছে। বেগ ইউসুফ আলীর অভিযোগে মোকাদ্দামা দায়ের কিংবা ক্ষতিপূরণ দাবী করলে অবস্থাগত ভাবে প্রতিকার পাবে। তাছাড়া হাইকোর্ট নিম্ন আদালতের অস্তিত্ব সম্মান রক্ষার স্বার্থে ওই মোকাদ্দামায় প্রতিকার দিতে অত্যন্ত সজাগ সচেতন রয়েছে। সহকারি কমিশনার ভূমি বাগেরহাট সদরকে দেওয়া এক মতামতে নিজেরা ঝুঁকি না নিয়া বা ক্ষতিগ্রস্ত না হইয়া ওই সমস্ত মোকাদ্দমার দায় হইতে বাঁচিবার জন্য ডিগ্রিদার পক্ষ ক্ষতিপূরণ দাবী করিবেন না, ভায়োলেসন এর মোকাদ্দমা দায়ের করিবেন না মর্মে অঙ্গীকার নিয়ে বিরোধটি নিষ্পত্তি করিবার ব্যবস্থা নিতে তড়িৎ পদক্ষেপ নেবার পক্ষে মত প্রদান করেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, মুস্তাফিজুর রহমান বলেন, যাত্রাপুর বাজারে যে .৮২ শতক জমি নিয়ে বিবাদ রয়েছে ওই জমি ছাড়াই ইজারা প্রদান করা হয়েছে। ওই জমি থেকে উভয় পক্ষকে ৬ মাসের জন্য খাজনা আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বাজারের অন্যান্য যে জমি রয়েছে, সেখান থেকে ইজারাদার নিয়ম অনুযায়ী খাজনা নিতে পারবে। এ বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দিবে তা বাস্তবায়ন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে বাজারের খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 08:03:05 pm, Saturday, 5 July 2025
- 343 বার
Tag :
বাজারের খাজনা
জনপ্রিয় সংবাদ



















