Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

শনিবার বাগেরহাট আসছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:50:37 pm, Friday, 11 July 2025
  • 124 বার

নিজস্ব প্রতিবেদক,  বাগেরহাট

শনিবার (১২ জুলাই) বিকেলে বাগেরহাটে আসবেন জাতীয় নাগরিক পার্টির( এন সি পির)  শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এদিন দুপুর ২টায় জেলার রামপাল উপজেলার ফয়লায় পথসভা, বিকেলে খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত, জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং বাগেরহাট শহরের রেলরোড চত্বরে পথসভা করবেন জাতীয় নেতৃবৃন্দ।দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর তারা ১৩ জুলাই পিরোজপুরে যাবেন। জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতুসহ ৪০ জন নেতৃবৃন্দ এই সফরে অংশ নিচ্ছেন।এছাড়া কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বয়ক তাজনুভা জাবিন-সহ জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ অংশ নিবেন এই পদযাত্রায়।এদিকে কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির বাগেরহাট জেলা কমিটি। শহর-গ্রাম সর্বত্র চলছে মাইকিং। আর দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নিজেদের মত করে যোগাযোগ করছেন।জুলাই গনঅভ্যুথ্যানের নেতৃত্বে থাকা এই তরুণ রাজনীতিবিদদের আগমনে বাগেরহাট শহর ও ফয়লা এলাকায় একটা গন জমায়েত হবে বলে জানান দলটির প্রধান সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।তিনি বলেন, এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। পদযাত্রা উপলক্ষে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। খুবই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এই পদযাত্রা সম্পন্ন করতে পারব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

শনিবার বাগেরহাট আসছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ

আপডেট টাইম : 04:50:37 pm, Friday, 11 July 2025