Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ২০হাজার ৩শত পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:21:19 pm, Sunday, 13 July 2025
  • 166 বার

আল আমিন খান, বাগেরহাট

বাগেরহাটে ২০হাজার ৩শত পিচ ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। রবিবার (১৩জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহা সড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে।বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ রবিবার বিকেলে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ খবর জানান।  বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শরিফুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনার সময় বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট শুরু করি। চেকপোস্ট করাকালীন রাত্ আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ খুলনার থেকে আসতে দেখে থামানোর সংকেত দিলে গাড়িটি থেমে যায়। তখন পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়।এ ঘটনায় ফকিরহাট মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা  হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ২০হাজার ৩শত পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : 05:21:19 pm, Sunday, 13 July 2025