মাসুদুর রহমান, মোংলা বাগেরহাট
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে ভারতীয় মালিকানাধীন দুটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সমুদ্র থেকে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনী।মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে। এ সময় নৌবাহিনী ভারতীয় ট্রলার দুটি কে আটকের চেষ্টা করলে ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ভারতীয় ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এ সময় ট্রলার দুটি থেকে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















