Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সমুদ্রসৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:29:26 pm, Monday, 28 July 2025
  • 227 বার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে স্ত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বামী আবুল বশরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই)  সকাল ১০টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী। গ্রেপ্তার যুবক কুমিল্লা জেলার সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের ভাগালপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী প্রেরিত এক খুদে বার্তায় জানানো হয়, গেল ২৪ জুলাই বেলা  ১১টায় সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে একজন পুরুষ এক নারীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়, যা বাংলাদেশ পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযুক্ত শনাক্ত করে একই এলাকা হতে সোমবার গ্রেপ্তার  করেছে। একই সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।প্রেরিত বার্তাতে আরো উল্লেখ রয়েছে, অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী। অভিযুক্ত বশর প্রায়ই যৌতুক দাবি করে ভিকটিমকে মারধর করত। তেমনি ঘটনার দিন গত ২৪ জুলাই সকালে যৌতুক আদায় করার জন্য মারধর করে। এ ব্যাপারে নিয়মিত মামলা লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সমুদ্রসৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী আটক

আপডেট টাইম : 07:29:26 pm, Monday, 28 July 2025