বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভ’ক্তভোগী পরিবার মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সদর উপজেলার মশিদপুর গ্রামের দ্বীন মোহম্মদ শেখের ছেলে শেখ হাফিজুর রহমান এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে হাফিজুর রহমান বলেন, গত শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মসিদপুর এলাকার মৃত আঃ গফুর মুন্সীর ছেলে হুসাইন কবির ছোটর ব্যবসা প্রতিষ্ঠানে ও বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা দেখিয়ে হামলাকারী হিসাবে আমাদের পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদে স্থানীয় বাসিন্দাদের, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, হুসাইন কবির ছোট এবং সদর মডেল থানার ওসি সাহেবের বক্তব্য থাকলেও আমাদের বক্তব্য নেওয়া হয়নাই। অভিযুক্ত হিসাবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই বাড়ীতে থাকে ফোনে পাওয়া যায়নি বলে বলা হয়েছে আমি বা আমার পরিবারের সদস্যরা কোন ফোন পাইনি। যাদের বক্তব্য প্রচার করা হয়েছে তারা ঘটনা স্থলের আশপাশের বাসিন্দা নয় একজন তার মামি, একজন তার বোন আর বাকি ০২ জন মনির ও ফরিদ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে অন্য এলাকা থেকে ডেকে আনা হয়েছে। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, নিউজে আমাদের মাদকসেবী হিসাবে উল্লেখ করা হয়েছে। এত জঘন্য মিথ্যা প্রচারে আমরা অবাক ও বিস্মিত হয়েছি। প্রকৃত পক্ষে সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কেউ মাদকতো দুরে থাক বিড়ি-সিগারেট ও পান করে না। হুসাইন কবির ছোটর মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজী তার পেশা। আমার গরুর খামার রয়েছে তার বাড়ীর সামনে। বিভিন্ন সময় আমার কাছে হুসাইন কবির ছোট চাঁদা দাবী করেছে। না হলে গরুর খামারে আগুন লাগিয়ে দিবে বলে হুমকি দেয়। তারা আমার পরিবার ও ফার্মের ক্ষতি সাধন করতে পারে। শনিবার দুপুরে হুসাইন কবির ছোট ও তার ভাই হুমাউন কবির নিজেদের ঘর ভেঙ্গে সাংবাদিক ডেকে আমাদের বিরুদ্ধে মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। আমি
ইউনিয়নের যুবদলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় ও গত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতিহিংসার শিকার হতে পারি বলে আমি মনে করি। প্রতি পক্ষরাআমাদের আরো হুমকি দেয় যে, তারা নাকি নিজেদের গায়ে এসিড ঢেলে আমাদের নামে মামলা করিবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম শাহআলম, ফারুখ শেখ, বেবী বেগম, আফরোজা বেগম. কিমিয়া ইয়াসমিন ইভা, খন্দকার মশিউপ রহমান দুলু, খন্দকার দিপু, মাহবুব খন্দকার প্রমুখ।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে মিথ্যা সংবাদ পরিবেশন করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 03:59:20 pm, Tuesday, 29 July 2025
- 188 বার
Tag :
মিথ্যা সংবাদ পরিবেশন করে
জনপ্রিয় সংবাদ










