Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ মাহফুজের কবরে শ্রদ্ধা, জামায়াত ও বিএনপির কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:55:45 pm, Tuesday, 5 August 2025
  • 167 বার

এস.এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও রাজনৈতিক শক্তিগুলোর শক্তি প্রদর্শন উঠে আসে।সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ২০১৯ সালের ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত শহীদ মাহফুজের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানা ওসি মো. মতলুবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদ মাহফুজসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।জামায়াতে ইসলামীর গণমিছিল ও মহাসমাবেশউপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে সকালে মোরেলগঞ্জে একটি বিশাল গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
“৩৬ জুলাই (৫ আগস্ট) এর চেতনা বাস্তবায়ন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন”—এই লক্ষ্যকে সামনে রেখে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে নৌপথ ও সড়কপথে কাপুড়িয়াপট্টিতে জমায়েত হন।সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা শাহাদাৎ হোসাইন, মাস্টার মনিরুজ্জামান, ছাত্রশিবির নেতা নওশাদ মাহফুজসহ আরও অনেকে।বক্তারা বলেন, “দেশের মানুষ ইসলামী শাসনব্যবস্থার জন্য আজও অধীর অপেক্ষায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বই একমাত্র পথ।”বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশজুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে র‍্যালি সহকারে নেতাকর্মীরা মোরেলগঞ্জ পুরাতন মাছবাজার সংলগ্ন সোনালী ব্যাংকের মোড়ে এসে জমায়েত হন।বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল-ইসলামসহ আরও অনেকে।বক্তারা বলেন, “জুলাই গনঅভ্যুত্থানে নিহত ছাত্রদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। ন্যায়ের সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ মাহফুজের কবরে শ্রদ্ধা, জামায়াত ও বিএনপির কর্মসূচি

আপডেট টাইম : 05:55:45 pm, Tuesday, 5 August 2025