Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোরেলগঞ্জে কাঠের পুলে চরম দুর্ভোগ  ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষের চলাচল    

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:10:43 pm, Wednesday, 6 August 2025
  • 101 বার

এস.এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পুলটির বেহাল দশা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সময়ের গুরুত্বপূর্ণ এই পুলটি এখন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।দীর্ঘদিন সংস্কারের অভাবে পুলটির কাঠের তক্তাগুলো ভেঙে নড়বড়ে হয়ে গেছে। কোথাও কোথাও দেবে গেছে পাটাতন, ফুটো হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। ফলে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারগামী সাধারণ মানুষ এবং কর্মজীবীরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।এই পুলের ওপর নির্ভরশীল আশপাশের সন্যাসী এসপি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্যাসী বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ারখান ডিগ্রি কলেজ, পশ্চিম খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খাউলিয়া, ওলামাগঞ্জ মাদ্রাসা, চালিতাবুনিয়া, নিশানবাড়িয়া, হিন্দুপাড়া, চিপা বারইখালীসহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এছাড়া খাউলিয়া বাজার জামে মসজিদেও এই পুল ব্যবহার করেই যাতায়াত করতে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের।স্থানীয়রা জানান, নিজেদের উদ্যোগে কয়েকবার কিছু কাঠ দিয়ে সাময়িকভাবে মেরামত করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি হয়ে ওঠে এক মরণফাঁদ।স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিন এই পুল দিয়ে চলাচল করে শিক্ষার্থী ও রোগীরা। এটা দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।”এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। পরবর্তী বরাদ্দ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা দ্রুত পুলটির পুনঃনির্মাণ বা সংষ্কারের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, অবহেলার কারণে এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কাঠের পুলে চরম দুর্ভোগ  ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষের চলাচল    

আপডেট টাইম : 07:10:43 pm, Wednesday, 6 August 2025