Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ একজন গ্রেপ্তার।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:42:51 pm, Thursday, 7 August 2025
  • 152 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চুরি হওয়া নীল রঙের ISUZU কোম্পানির একটি পিকআপ ভ্যান ও ছয় লাখ টাকার মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হোসেন বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। চৌকস একটি ডিবি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ায় অভিযান চালায়। গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশ থেকে চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়নন্দা এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মোঃ আলিফ হাসান তাসিনকে গ্রেপ্তার করা হয়।ঘটনাটি নিয়ে বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানায়, অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সুপারের দিকনির্দেশনা অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। চুরি-ডাকাতি দমনে পুলিশের এমন তৎপরতা আরও জোরদার করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ একজন গ্রেপ্তার।

আপডেট টাইম : 06:42:51 pm, Thursday, 7 August 2025