বাগেরহাট প্রতিনিধি
এবারের নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন তাই এখন থেকে প্রত্যেক নেতা-কর্মীকে মানুষের কাছে গিয়ে, তাদের সাথে ভাল ব্যবহার করে, তাদের মন জয় করতে হবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। শনিবার(৯ আগস্ট) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাগেরহাট সরুস্থ বিএনপির দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্হবায়ক জাহিদুল ইসলাম শান্ত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডালিম ফকির। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আারো বলেন, এমন কোন কাজ করবেন না যাতে দলের ক্ষতির কারন হয়। কর্মী সঠিক হলে নেতা এমপি হয় এবং দল ক্ষমতায় যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাগেরহাটে তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা এসব কথা বলেন । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সভাপতি নেছার উদ্দিন শফি, সাহিত্য ও প্রকাশনী সম্পাদক হাফজিুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান জাদু। এস এম জিলানী তার বক্তৃতায় উপস্থিত নেতা-কর্মীদেরকে সাংগঠনিক নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলারও আহবান জানান। কোন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রধান অতিথি তার বক্তব্যের শেষ দিকে স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তশালী করতে যে সকল, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি নাই, সেই সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠন করার জন্য জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
এবারের নির্বাচন চ্যালেঞ্জের সেচ্ছাসেবক দলের মতবিনিময় .এস এম জিলানী
-
Reporter Name - আপডেট টাইম : 04:30:34 pm, Saturday, 9 August 2025
- 208 বার
জনপ্রিয় সংবাদ



















