Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:02:47 pm, Tuesday, 12 August 2025
  • 104 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন  ও প্রতিবাদসভা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কে সহস্রাধিক নারী পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ।মানববন্ধনকারীরা বলেন, বৃটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়।৯০ বছর ধরে স্থানীয়বাসিন্দাদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত এই কার্যালয়টি। কার্যালয়ের কাছেই রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান।এখানে আসার জন্য যাতায়েত ব্যবস্থাও অনেক ভাল, চারদিকের সড়কই পাকা। এরপরেও একটি মহল এখান থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশে বেশরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা জীবন দিব, তবু ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে দিবনা বলে হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা।বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এই ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত। ৯০ বছরের ইতিহাস রয়েছে এই পরিষদের। দীর্ঘ সময়ে এখান থেকে মানুষ সেবা নিয়েছেন।কখনও অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সর্বোপরি কথা হচ্ছে এই পরিষদটিতে ইউনিয়নের যেকোন স্থান থেকে সহজেই আসা যায়। এরপরও একটি কুচক্রী মহল এখান থেকে পরিষদ সরিয়ে বেশরগাতি এলাকায় নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে। বেশরগাতি গ্রামটি ইউনিয়নের এক পাশে অবস্থিত, সেখানে কোন যুক্তিতে ইউনিয়ন পরিষদ নেওয়ার কারণ নেই। এরপরও যদি কোন কুচক্রী মহল এখান থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে চায়, তাহলে দলমত নির্বিশেষে আমরা প্রতিবাদ করব।বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন বলেন, ছোটবেলা থেকে দেখেছি এখানে ইউনিয়ন পরিষদ। এখন যারা এই পরিষদ সরানোর চেষ্টা করছে, তারা সুযোগ সন্ধানী, আমরা চাই এখানেই পরিষদ থাকুক। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই এসেছে ইউনিয়ন পরিষদ এখানে রাখতে। আমরা আশাকরি প্রশাসন এখানেই পরিষদ কার্যালয় রাখবেন।এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য আমরা একটি বাবেদন পেয়েছি। আবেদনের যৌক্তিকতা নিরুপনে যাচাই-বাছাই করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : 03:02:47 pm, Tuesday, 12 August 2025