Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জুলাই অভুথ্যানে আহতের তালিকায় ভূয়া নাম! গভীর রাতে ফেসবুকে স্টাটাস দিলেন নওরিন।

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:50:25 pm, Wednesday, 20 August 2025
  • 734 বার
মোংলা প্রতিনিধি
বাগেরহাটে জুলাই অভ্যুত্থানে আহতের তালিকায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া নাম অন্তর্ভুক্ত করে সরকারী সুবিধা নেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এমন ভুয়া নামের তালিকা গেজেট করায় ক্ষুব্দ সাধারন মানুষ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার প্রকৃত জুলাই যোদ্ধারা ।জানা যায়, জুলাই অভ্যুত্থানে আহত- নিহতদের সম্মান ও সুযোগ সুবিধা দিতে তালিকা প্রস্তুত করে ইউনুস সরকার। এর পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এরই মধ্যে ওই গেজেটে নাম থাকা প্রায় সবাইকে সরকারী সুবিধার টাকা হস্তান্তর করা হয়েছে। এদিকে গভীর রাতে সদ্য স্থগিত হওয়া বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজরীন আরবী নওরিন তার ভেরিফাইড ফেসবুক পেইজে এবিষয়ে একটি বিবৃতি দিয়েছেন, যা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নওরিনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।” আমি আজরীন আরবী নওরিন, সদ্য স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা সদস্য সচিব।অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তৈরি হওয়া আহত তালিকাকে ঘিরে ব্যাপক সমালোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। কারণ এই তালিকায় প্রকৃত আহতদের পাশাপাশি বহু ভুয়া আহতকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আন্দোলনের মূল উদ্দেশ্য ও আত্মত্যাগের সাথে একটি ভয়াবহ প্রহসন।সম্পূর্ণভাবে জেলা প্রশাসকের দিকনির্দেশনা এবং সদ্য স্থগিত কমিটির আহ্বায়কের উপস্থিতিতে নিজস্ব কোরাম বসে এই আহত তালিকা প্রণয়ন করা হয়। অথচ এই প্রক্রিয়ায় আমাকে, জেলা সদস্য সচিব হিসেবে, সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়। যখন আমি সরাসরি জানতে চাই তালিকায় কাদের নাম যুক্ত হচ্ছে, তখন জেলা প্রশাসক আমাকে সাফ জানিয়ে দেন যে— “আপনি যেহেতু আহত নও, তাই আপনাকে এ তালিকার কাজে রাখা হয়নি।”
এখন প্রশ্ন হলো—
🔴 কেন ভুয়া আহতদের নকল প্রেসক্রিপশন তৈরি করে তালিকায় ঢোকানো হলো?
🔴 কোন স্বার্থে এবং কিসের বিনিময়ে এই প্রতারণা সংঘটিত হলো?
🔴 একটি আন্দোলনের শহীদের রক্ত, আহতদের ত্যাগ আর জনতার চেতনাকে কেন দলীয় কোরাম ও ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হলো?
আমি স্পষ্ট করে জানাতে চাই—এই ভয়ঙ্কর প্রহসনের দায় একমাত্র সেই কমিটি এবং সংশ্লিষ্টরা বহন করবে যারা জুলাই বিপ্লবের নামে ভুয়া আহত তালিকা তৈরি করেছে। আমি এ বিষয়ে অবগত থাকলেও আমাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যাতে সত্য প্রকাশ্যে না আসে।জুলাই বিপ্লব আমাদের রক্ত-ঘামে গড়া, এটিকে প্রহসনে রূপান্তরিত করার অধিকার কারও নেই।
~ আজরীন আরবী নওরিন
সদস্য সচিব
বাগেরহাট জেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
এবিষয়ে নওরিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আহত – নিহতের তালিকা প্রস্তুত করার সময় বা পরে জেলা প্রশাসক বা তার কোন প্রতিনিধি তার সাথে কোন কথা বলেন নি। এমনকি নানা অভিযোগ উঠলে তিনি জেলা প্রশাসক বিষয়টি অবহিত করে বাতিলের দাবি জানান বলে তিনি নিশ্চিত করেন। এদিকে আহত জুলাই যোদ্ধার তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ এনে বুধবার(২০ আগস্ট) মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ৫ জন শিক্ষার্থী। অভিযোগে সাক্ষর করেন, মেহেদী মৃধা, সালা উদ্দিন, মেহেদি হাসান, সোহেল ও ইব্রাহিম শেখ। তারা লিখিত অভিযোগে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের তালিকায় অন্তুভুক্ত না করে, অসাধু ব্যক্তি ভুয়া কাগজ পত্র দাখিল করে জুলাই অভ্যুত্থানে অংশ না নেওয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত আহত ব্যক্তিরা সরকারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একই সাথে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে। তাই যাচাইয়ের মাধ্যমে ভুয়া নাম বাতিল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

জুলাই অভুথ্যানে আহতের তালিকায় ভূয়া নাম! গভীর রাতে ফেসবুকে স্টাটাস দিলেন নওরিন।

আপডেট টাইম : 10:50:25 pm, Wednesday, 20 August 2025