Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে কচুয়ায় মশাল মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:19:27 pm, Wednesday, 20 August 2025
  • 459 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২০ আগস্ট) রাতে কচুয়া উপজেলার বাধাল বাজারে সহস্রাধিক নেতাকর্মী এই মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি বাধাল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের তিন রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।বক্তারা বলেন , দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন থাকলেও নতুন প্রস্তাবে রামপালকে বাগেরহাট-২ আসনে এবং মোংলাকে বাগেরহাট-৪ আসনে যুক্ত করে মোট আসন সংখ্যা তিনটিতে নামিয়ে আনা হয়েছে। একইসঙ্গে বাগেরহাটকে এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আনা হয়েছে।এটা স্পষ্ট ষড়যন্ত্র। আমরা এসব মানিনা। নির্বাচন কমিশন যদি তার প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহনের জন্য সকলকে আহবান জানান বক্তারা।দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদানি এমনকি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছেন বাগেরহাটবাসী। আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে কচুয়ায় মশাল মিছিল

আপডেট টাইম : 09:19:27 pm, Wednesday, 20 August 2025