বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে হরতলা ও অবরোধ চলছে। পূর্ব নির্ধারিত রোববার সকাল ৮টায় খুলনা-বাগেরহাট মহাসড়ক,কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাটে মহাসড়কে ও বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজারসহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ চলছে। বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা এই হরতাল ও অবরোধের ডাক দেয়। এতে বাগেরহাট জেলার অন্য সকল স্থানের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সরকারী-বেসরকারী অফিস ও আদালত। মংলা বন্দরে মালামাল ওঠা নামা বন্ধ রয়েছে।এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বত:স্ফুর্ত ভাবে দোকানপাট বন্ধ রেখেছেন।গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দেয়। আর এই খবর বাগেরহাটে আসলে জেলা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাবটি বাতিল ও চারটি আসন বহল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















