Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোরেলগঞ্জে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ  

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:54:58 pm, Sunday, 24 August 2025
  • 138 বার

এস, এম ,সাইফুলাম,ইসলাম

বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি পূর্ণ পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজ রবিবার(২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।অবরোধ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না রাখা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ এবং বারইখালী জামায়াতের আমির মুহিবুল্লাহ রফিক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, “বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করা। আমরা তা মেনে নেব না।অবরোধ চলাকালে এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনজীবনেও প্রভাব পড়ে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ  

আপডেট টাইম : 02:54:58 pm, Sunday, 24 August 2025