বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম মোটর শোভযাত্রা করেছেন। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপি জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই মোটর শোভাযাত্রা ও পথসভা করেন নেতাকর্মীরা।এদিন সকালে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে পথসভা করেন নেতাকর্মীরা। পথসভা শেষে মোটর শোভাযাত্রা শুরু হয়। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বিকেলে শোভাযাত্রাটি চিতলমারী উপজেলার গোদাড়া এলাকায় পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য দেন, বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যানের রাজনীতিতে বিশ্বাসি। শুরু থেকে মানুষের কল্যানে কাজ করে আসছে দলের নেতাকর্মীরা। আগামী নির্বাচন উপলক্ষে ৩শ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সকল প্রার্থীরা মাঠে জনসংযোগ করছে। বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















