Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান হলো ৯০ নারীর

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:01:15 pm, Wednesday, 27 August 2025
  • 194 বার

বাগেরহাট প্রতিনিধি,

নারীর ক্ষমতায়নে বাগেরহাট জেলা অডিটোরিয়ামে অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (ALP) এর চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন কিশোরীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই চাকরি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) আয়োজিত এ মেলায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, এসিস্ট্যান্ট ডিরেক্টর শুবেন্দু ঘোষ, ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, নারীর দক্ষতা উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়। সামাজিক পরিবর্তনেরও বড় হাতিয়ার। এ ধরণের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা সমাজে এগিয়ে যেতে পারবে। আজকের এই নিয়োগপত্র তাদের আত্মনির্ভরশীলতার পথে নতুন অধ্যায়।বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বলেন, এই চাকরি মেলা কেবল নিয়োগপত্র নয়, এটি বাগেরহাটের সামাজিক পরিবর্তনের প্রতীক। প্রত্যন্ত গ্রামের মেয়েরাও যেন এমন সুযোগ পায়, সেটাই আমাদের প্রত্যাশা। চাকরি প্রত্যাশী ফারজানা আক্তার বলেন,  আমরা আগে ভাবতাম চাকরি পাওয়া খুবই কঠিন। কিন্তু আজ হাতে নিয়োগপত্র পাওয়ায় মনে হচ্ছে জীবন বদলে যাচ্ছে। আমি নিজে উপার্জন করতে পারব এটা ভেবেই গর্ব হচ্ছে।স্বামী পরিত্যক্তা শামীমা আক্তার বলেন,স্বামী ছেড়ে যাওয়ার পর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। আজ চাকরির সুযোগ পেয়ে আমি শুধু নিজের নয় আমার সন্তানের ভবিষ্যৎও গড়তে পারব।বিধবা নাহিদা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর সংসারে প্রচণ্ড কষ্টে দিন কাটছিল। কাজের সুযোগ পাওয়ায় মনে হচ্ছে নতুন করে বাঁচার শক্তি পেলাম। এখন আর সমাজে বোঝা হয়ে থাকতে হবে না।এসিস্ট্যান্ট ডিরেক্টর শুবেন্দু ঘোষ বলেন, নারীদের কর্মসংস্থান শুধু অর্থনৈতিক শক্তি নয় ।এটি সামাজিক উন্নয়নের জন্যও জরুরি। এই উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত তৈরি করবে। ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, এই প্রকল্প কিশোরীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। কর্মসংস্থানের সুযোগ তাদের বাল্যবিয়ে রোধ ও সামাজিক অবস্থান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান হলো ৯০ নারীর

আপডেট টাইম : 07:01:15 pm, Wednesday, 27 August 2025