Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপালে পুলিশ পরিচয়ে বাড়িতে ডাকাতি মোবাইল জ্যামারসহ ২ হোতা আটক 

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:52:42 am, Saturday, 30 August 2025
  • 380 বার
এম, এ সবুর রানা, রামপাল
বাগেরহাট রামপালে পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মো. আসাদ শেখের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। রামপাল থানা পুলিশ ডাকাত প্রধানসহ দুই জনকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার ভোরে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। এক পর্যায়ে গৃহকর্তা মো. আসাদ শেখ দরজা খোলেন। এ সময় সাথে সাথে আরো অন্তত ৭/৮ জন ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।ডাকাতরা ঘর তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা, বিপুল পরিমান স্বর্ণালঙ্কার এবং বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ওই রাতেই সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির সাথে জড়িত দুইজনকে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নরসিংদী জেলার মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে প্রধান হোতা রিয়াজ (৩০) ও গাজীপুর সদর উপজেলার সাইদুলের ছেলে আল আমীন (৪০) কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে গাড়িতে থাকা শক্তিশালী একটি মোবাইল জ্যামার ডিভাইস জব্দ করে। এ ছাড়াও তাদের কাছ থেকে ২ টি ককটেল, পুলিশের পোশাক ৪ সেট, গ্রীল ও গ্যাস কাটার ২ সেট, নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার, দেশীয় দা ৩ টি, বড় ছোরা ১ টি, অক্সিজেন গ্যাস ১ টি, গ্যাস সিলিন্ডার ১ টি, মুখে মারার স্প্রে ১ টিসহ বিভিন্ন মালামাল জব্দ করে।রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ৯৯৯ এ খবর পেয়ে ভোরে পুলিশের একটি টিম নিয়ে অভিযান শুরু করে । প্রযুক্তির ব্যবহার করে বাগেরহাটের মোল্লাহাট এলাকায় মাইক্রোসহ দুই আসামীকে হাতেনাতে ধরা হয়। এ সময় মোবাইল জ্যামার ডিভাইস সহ বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার, ককটেল, দেশীয় অস্ত্র, পুলিশের পোশাক, গ্যাস কাটার সরঞ্জামদি, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে সাথে থাকা অন্য সহযোগীরা চম্পট দেয়। এদের সাথে আর কারা জড়িত আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিদের জিজ্ঞাসবাদ চলছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপালে পুলিশ পরিচয়ে বাড়িতে ডাকাতি মোবাইল জ্যামারসহ ২ হোতা আটক 

আপডেট টাইম : 09:52:42 am, Saturday, 30 August 2025