Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

খুলনা ও সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:59:15 pm, Saturday, 6 September 2025
  • 231 বার
মাসুদুর রহমান, মোংলা,
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে। আটককৃত ডাকাত মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। অপরদিকে, রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫ শত ৮০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়। এছাড়াও, ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ০৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪ শত টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করা হয়।জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

খুলনা ও সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক।

আপডেট টাইম : 06:59:15 pm, Saturday, 6 September 2025