Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ৪৮ ঘন্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:03:15 pm, Tuesday, 9 September 2025
  • 108 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৪ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯সেপ্টেম্বর) সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বাগেরহাটের ধানসিড়ি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।  প্রস্তুতি সভা শেষে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাদের অংশ গ্রহনে বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে ৪৮ ঘন্টার হরতাল  বাস্তবায়নে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম সংবাদ সম্মেলনে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ (মঙ্গলবার) বিক্ষোভ মিছিল, ১০-১১সেপ্টেম্বর ৪৮ঘন্টার হরতাল।প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে  বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ৪৮ ঘন্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : 01:03:15 pm, Tuesday, 9 September 2025