Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

আগামীতে ইসলামের পক্ষে ব্যালট হবে একটাই-ফয়জুল করিম

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:07:40 pm, Saturday, 13 September 2025
  • 111 বার

বাগেরহাট প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, আগামী নির্বাচনে ইসলামী সব দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটি ব্যালট বাক্সে ভোট দেয়, তাহলে শিয়ালও এ দেশ থেকে পালাতে বাধ্য হবে। শনিবার বিকেলে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বাগেরহাটের চারটি নির্বাচনী আসন পুনর্বহাল ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, বিএনপি দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। ক্ষমতা যাওয়ার আগেই তারা হাটবাজার দখল করেছে। তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, তাহলে ব্যবসায়ীসহ কেউই নিরাপদ থাকবে না। আপনারা নৌকাকে ক্ষমতায় এনেছেন, ধানের শীষকে এনেছেন, নাঙ্গলকেও ক্ষমতায় এনেছেন। একবার ইসলামকে ক্ষমতায় আনুন, তাহলে দেশের সব শ্রেণির মানুষ নিরাপদ থাকবে।ইসলামী আন্দোলনের যুবনেতা এইচ.এম. ইসমাইল হোসেন এবং মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় আইন উপদেষ্টা এডভোকেট আতিয়ার রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সেক্রেটারি মুফতি নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা, যুবনেতা মুফতি তরিকুল ইসলাম, ছাত্রনেতা এইচ.এম. মোহাম্মাদুল্লাহ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

আগামীতে ইসলামের পক্ষে ব্যালট হবে একটাই-ফয়জুল করিম

আপডেট টাইম : 07:07:40 pm, Saturday, 13 September 2025