Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:20:38 pm, Saturday, 20 September 2025
  • 345 বার

আল আমিন খান ,বাগেরহাট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন ঘরে বসেই উচ্চশিক্ষা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই বাউবি কাজ করছে। শরণখোলায় উপ-আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে এই এলাকার শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: জয়নুদ্দিন,  পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান এবং সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাটের অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, এ উদ্যোগ কেবল শরণখোলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে শিক্ষা সবচেয়ে বড় শক্তি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছি, যেখানে বয়স, পেশা বা ভৌগোলিক অবস্থান কোনো বাধা হয়ে দাঁড়ায় না। শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্র শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, বরং তাদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এই কেন্দ্র থেকে গবেষণা, প্রশিক্ষণ ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।”শরণখোলা উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ও উদ্বোধনী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

আপডেট টাইম : 03:20:38 pm, Saturday, 20 September 2025