বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়নে দুইটি ইউনিয়ন নাগরিক ফোরাম (ইউএনসিপি) গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উদয়ন বাংলাদেশের হলরুমে আয়োজিত এই সভায় নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বরকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নাগরিক প্রকল্পের এই আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স ক্যানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সভায় সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের উপদেষ্টা ও এ আর খান কলেজের প্রভাষক জনাব কামরুল ইসলাম।
প্রকল্পটি জাতিসংঘের এসডিজি ৫ (নারী ও পুরুষের সমতা) এবং এসডিজি ১৬ (শান্তি ও ন্যায়বিচার) বাস্তবায়নে সহায়ক হবে। নাগরিকদের প্রতিনিধিত্ব ও স্বীকৃতি বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, এবং অধিকার লঙ্ঘনের প্রতিকার প্রক্রিয়ায় সম্পৃক্ততা বাড়ানোই এর মূল লক্ষ্য। প্রতিটি ওয়ার্ড থেকে একজন নারী ও একজন পুরুষকে নির্বাচিত করে ২৫ সদস্যের দুটি ইউনিয়ন লেভেল সিটিজেন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এতে তালাকপ্রাপ্ত, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, একা নারী, দলিতসহ বিভিন্ন প্রান্তিক শ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলমান এ প্রকল্পের সম্ভাব্য ফলাফলের মধ্যে রয়েছে—সকল স্তরে নাগরিকদের সম্পৃক্ততা ও সক্রিয়তা বৃদ্ধি, সিভিল সোসাইটির সহযোগিতা ও নেটওয়ার্ক শক্তিশালী করা, এবং সিভিল সোসাইটি সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সংলাপ ও নীতিগত আলোচনার প্রসার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের এডভোকেসি অফিসার মেঘলা জামান, কমিটির সদস্য নওশীন আরা দিপ্নু, মনিরুজ্জামান মনির শেখ আবু হানিফ, মন্জু সোম, শিল্পী বেগম, সেলিনা বেগম ও রাজিব কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে দুই ইউনিয়নে নাগরিক ফোরাম গঠন
-
Reporter Name - আপডেট টাইম : 05:52:40 pm, Saturday, 20 September 2025
- 154 বার
Tag :
নাগরিক ফোরাম গঠন
জনপ্রিয় সংবাদ










