Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

দীর্ঘ ৫৭ বছর পরে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন ডক্টর ফরিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:45:56 pm, Sunday, 21 September 2025
  • 56 বার

এস এম ছবুর রানা,রামপাল

বাগেরহাট রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দীর্ঘ ৫৭ বছর পরে এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়েছে।উল্লেখ, রামপাল উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায় এ এলাকার পানিতে তীব্র লবণাক্ততা রয়েছে। অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা অনেক বেশী হওয়ায় তা পানের অনুপযোগী। যে কারণে এখানে সুপেয় পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এ ছাড়াও এ উপজেলার বেশ কিছু এলাকায় গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়না সুপেয় পানির লেয়ার না পাওয়ায়। সরকারিভাবে সাধারণত হাজার ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হয়ে থাকে। কিছু কিছু এলাকায় হাজার থেকে ১২ শত বা ১৩ শত ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হলে সুপেয় পানির লেয়ার পাওয়া যায়। বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা লায়ন ডক্টর শেখে ফরিদুল ইসলামের ভাই শেখ মারুফ বিল্লাহের উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শামীমা পারভিন দীর্ঘ ৫৭ বছরের সমস্যার সমাধান করায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিএনপির এই নেতা বিদ্যালয়ের চত্তরে দুইটি ফলদ ও বনজ গাছ রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এম, এম মহিতুর রহমান, শিক্ষক মো. হাদিউজ্জামান, শাকুর শেখ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘ ৫৭ বছর পরে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন ডক্টর ফরিদ

আপডেট টাইম : 03:45:56 pm, Sunday, 21 September 2025