বাগেরহাট প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগ মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চিতলমারী বড়ো ব্রিজ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সোহাগ মোল্লার মুক্তি না হলে রাজপথ উত্তাল করে তুলবো।মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, বর্তমান সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 

















