Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ডাকাত দলের হাতে অপহ্নত দুই মোটরসাইকেল আরোহী

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:59:28 pm, Monday, 22 September 2025
  • 86 বার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হিমছড়ি ঢালায় ডাকাতরা দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগড় থেকে মোটরসাইকেলযোগে ঈদগাঁও যাচ্ছিলেন দুই আরোহী। হিমছড়ি ঢালায় পৌঁছলে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। এ সময় ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে দুজনকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও স্থানীয় বাসিন্দা আব্দুল জানান, অপহৃতরা হলেন ঈদগড় পূর্ব রাজঘাট ৪ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) এবং ঈদগড় চরপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬)। অপহৃতদের মোবাইল ফোন থেকে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাত দলের সদস্যরা।ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থলে যাই। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধারে এবং ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ডাকাত দলের হাতে অপহ্নত দুই মোটরসাইকেল আরোহী

আপডেট টাইম : 09:59:28 pm, Monday, 22 September 2025