মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল ভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। ‘চাষী’ ব্র্যান্ডে এসব চাল ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠানো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।এ ব্যাপারে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে উপহারস্বরূপ এবারো ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া দুই দেশের মধ্যে প্রতি বছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















