বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুভ উদ্ভোদন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান জনাব এম.এ সালাম এসময় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে এ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান নেতারা।সর্বদলীয় সম্মিলিত কমিটির কো চেয়ারম্যান এম এ সালাম বলেন, আজ আনুষ্ঠানিক ভাবে গণস্বাক্ষর কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে ও আগামীকাল থেকে পুনরায় বুধ ও বৃহস্পতিবার জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দুর্গাপূজার কারণে হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে। জেলার ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে আন্দোলন পালন করছে সর্বস্তরের জনগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









