বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ২৮ নং মূলঘর শেখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ বিতরন করা হয়। পরে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা সম্মিলিতভাবে অত্র প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন।আর্ড এন্ড লিভ এর অর্থায়নে অত্র প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় কো- অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ। এ সময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিবুল্লাহ আজাদ, স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান, বরকত আলী, বনি আমিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লিপিকা শিকদার, আর্ন এন্ড লিভ খুলনা বিভাগীয় সহ-সভাপতি ওবায়দুল্লাহ, মনজুর খন্দকার, প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। কারণ, একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। শুধু গাছ লাগালেই চলবে না, এর যত্নও নিতে হবে- যাতে গাছগুলো বেঁচে থাকে।বক্তারা আরো বলেন, আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি ২০১৫ সাল থেকে প্রতিবন্ধী, দুস্থ, অসহায়দের নিয়ে কাজ করে আসছে। এছাড়া পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তিনি সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন। তারাই ধারাবাহিকতায় বাগেরহাটে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে গাছ। আগামীতেও এ প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানান বক্তারা।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:34:44 pm, Tuesday, 23 September 2025
- 68 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










