Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে জাল দলিলে জমি আত্মসাৎ, সাব-রেজিষ্টারসহ ৭ জনকে বিবাদী করে আদালতে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:44:17 pm, Tuesday, 23 September 2025
  • 52 বার

রামপাল  সংবাদদাতা

রামপালে জাল জালিয়াতির মাধ্যমে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ছোট ভাই প্রশান্ত কুমার পাল বাগেরহাটের দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রামপালের সাবেক সাব রেজিষ্ট্রার সহ ৭ জনকে বিবাদী করা হয়।বাগেরহাট সহকারী জজ আদালত (রামপাল) এ দায়ের করা ২২১/২৫ নং মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সগুনা গ্রামের মৃত নিশিকান্ত পালের বড় ছেলে পুলক কুমার পাল জাল জালিয়াতির মাধ্যমে আপন ছোট ভাই প্রশান্ত কুমার পালের পৈত্রিক অংশের প্রাপ্য জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, বড় ভাই সগুনা মৌজার বিআরএস ২৩০,২০ ও ১৯১ নং খতিয়ানের ০.৯৫ একর ও পিত্তে মৌজার বিআরএস ১৯২ নং খতিয়ানের ০.২৫ একর মোট ১.২০ একর জমি জাল ও তঞ্চকতা করে দলিল সৃষ্টি করে জমি আত্মসাৎ করেন। মামলায় রামপালের তৎকালিন সাব রেজিষ্ট্রার শাহাদাৎ হোসেন, ভাই পুলক কুমার পাল, ভাইপো আকাশ কুমার পাল, মহরার মো. ইউসুফ আলী, হুমায়ুন কবির, বলাই ঘরামীকে বিবাদী করা হয়। এছাড়া বাগেরহাট জেলা প্রশাসক কেও বিবাদী করা হয়। মামলার প্রধান বিবাদী পুলক পাল অভিযোগ অস্বীকার করে জানান, তার পিতা সদয় হয়ে তার নামে ও ছেলে আকাশের নামে ১.২০ একর জমি দানপত্র দলিলমূলে হস্তান্তর করেন। সাব রেজিষ্ট্রার শাহাদাৎ হোসেনের নম্বর না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মহরার ইউসুফ হোসেন, হুমায়ুন কবির ও বলাই ঘরামি অভিযোগ অস্বীকার করেন। মামলার বাদী প্রশান্ত পালকে মামলা তুলে নিতে হুমকি দেয়ায় তিনি রামপালে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে জাল দলিলে জমি আত্মসাৎ, সাব-রেজিষ্টারসহ ৭ জনকে বিবাদী করে আদালতে মামলা

আপডেট টাইম : 06:44:17 pm, Tuesday, 23 September 2025