Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সিলেটে অবৈধ টমটম ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:07:15 pm, Wednesday, 24 September 2025
  • 70 বার

সিলেট ব্যুরো:
সিলেট নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন।বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছিল। এতে একদিকে ট্রাফিক আইন অমান্য করা হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। পাশাপাশি জনভোগান্তির সঙ্গে পরিবহন খাতেও অরাজকতা সৃষ্টি হচ্ছিল।অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে মুহূর্তেই বহু অটোরিকশা ও টমটম রাস্তার মাঝখানে থেমে যায়। এতে পরিবহন চালক ও যাত্রী উভয়েই বিপাকে পড়লেও নগরীর সড়কে চলাচল কিছুটা স্বাভাবিক হয়।অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এ অভিযান পরিচালিত হবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্ট প্রশাসন আরও জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সিলেটে অবৈধ টমটম ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : 07:07:15 pm, Wednesday, 24 September 2025