Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপালে আপন ভাইকে হয়রানি; নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:42:33 pm, Friday, 26 September 2025
  • 175 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে হামলা-মামলা করে হয়রানির প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সহদর পুলক কুমার পাল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাটে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার সগুনা গ্রামের তার পিতা মৃত নিশিকান্ত পাল জীবিত থাকা অবস্থায় সেচ্ছায় একটি দানপত্র দলিল দেন। গত ইংরেজি ০৯-০৪-২০২৮ তারিখে রামপাল সাব-রেজিষ্টার অফিসে উপস্থিত হয়ে নিশিকান্ত পাল দানপত্র দলিল দেন। যার নম্বর ৬০৩/১৮। দলিলে তিনি ৯৪ নং সগুনা মৌজার নিজের বিআরএস ২৩০,২০,১৯১ খতিয়ানের ০.৯৫ একর ও ৯৩ নং পিত্তে মৌজার বিআরএস ১৯২ নং খতিয়ানের ৬১১ দাগের ০.২৫ একরসহ মোট ১.২০ জমি দানপত্র দলিলমূলে বড় ছেলে ও তার পৌত্র আকাশ কুমার পালের নিকট হস্তান্তর করেন। পিতা জীবিত থাকা অবস্থায় ছেলে পুলক পাল ও পৌত্র আকাশ পালকে জমি দান করে বুঝিয়ে দেন। সেই জমি নিজের অংশ দাবী করে কেস মামলা করে হয়রানি করে আসছেন প্রশান্ত পাল। জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে গত ৫/৬ মাস ধরে অফিস আদালত ও থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করে হয়রানি করছেন। প্রশান্ত পাল এর আগে নিজেকে খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আ. খালেকের পালিত ছেলে দাবি এক সময় ডেসটিনি করে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ডেসটিনি বন্ধ হলে সোনার বাংলা সমবায় ও ঋণদান সমিতির নামে বিরাট অফিস খুলে কৌশলে আবারো কোটি টাকা হাতিয়ে নিয়ে খুলনাসহ বিভিন্ন জায়গাতে বাড়ি ও জমি কিনেছে। এখনও সে প্রভাব খাটিয়ে এজেন্ট ব্যাংকের মালিক বনে গেছেন। কতিপয় খারাপ লোকের প্ররোচনায় পড়ে প্রশান্ত পাল যে কোন সময় বড় ধরণের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় পুলক কুমার পাল তার পরিবারের জন্য প্রশাসনের নিরাপত্তা দাবী করেন। সংবাদ সম্মেলনে এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রশান্ত পালের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমি ফেরত না দিয়ে উল্টো অভিযোগ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপালে আপন ভাইকে হয়রানি; নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 04:42:33 pm, Friday, 26 September 2025