Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

চুয়াডাঙ্গা দর্শনার জিহাদ বিশ্বমঞ্চে রোবর্ট আবিষ্কার করে পেলেন স্বর্ণপদক

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:48:40 pm, Sunday, 28 September 2025
  • 56 বার

দামুড়হুদা (প্রতিনিধি) চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসান জিহাদ বিদেশের মাটিতে দেশের পতাকা উড়ালেন। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)-এ অংশগ্রহণ করে রোবট আবিষ্কারের মাধ্যমে তিনি অর্জন করেছেন স্বর্ণপদক।জানা গেছে, জিহাদ গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে ২২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে নিজস্ব উদ্ভাবিত রোবট প্রদর্শন করে তিনি বিচারকদের মুগ্ধ করেন এবং সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপদক অর্জন করেন।এই সাফল্যের পর শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশে ফিরে আসেন জিহাদ। তাকে বরণ করে নিতে এলাকাজুড়ে আনন্দ-উল­াসের সৃষ্টি হয়। স্বর্ণপদকজয়ী এ তরুণকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ।স্থানীয়রা জানান, জিহাদ শুধু দর্শনার নয়, এখন পুরো বাংলাদেশের গর্ব। বিদেশের মাটিতে সে দেশের নাম উজ্জ্বল করেছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করবে।বর্তমানে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত জিহাদ পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগমের সন্তান। ছেলের এই সাফল্যে বাবা-মা আবেগআপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন জিহাদ আরও বড় সাফল্যের স্বপ্ন পূরণ করতে পারে।স্বর্ণপদক জয়ী জিহাদ জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার বিশেষ আগ্রহ শৈশব থেকেই। রোবট তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের বড় অনুপ্রেরণা। তিনি বলেন, আমার লক্ষ্য একদিন বিশ্বমানের বিজ্ঞানী হওয়া। বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।জিহাদের এ সাফল্য প্রমাণ করে একটি ছোট শহরের স্বপ্নবাজ তরুণও বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়নেকরতে পারে। তার এই অর্জন দর্শনা ও চুয়াডাঙ্গার সীমা ছাড়িয়ে আজ গোটা বাংলাদেশের গর্বের গল্প হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চুয়াডাঙ্গা দর্শনার জিহাদ বিশ্বমঞ্চে রোবর্ট আবিষ্কার করে পেলেন স্বর্ণপদক

আপডেট টাইম : 06:48:40 pm, Sunday, 28 September 2025