Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, হোটেল সংকটে ভোগান্তির শঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:42:12 pm, Sunday, 28 September 2025
  • 145 বার

সিলেট ব্যুরো:
সড়কপথে দুর্ভোগ উপেক্ষা করে এবারের পূজার ছুটিতে পর্যটকদের ঢল নামার আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তবে হোটেল-মোটেলে রুম নিয়ে সংকটে পড়ার আশঙ্কা তাদের।পর্যটন সংশ্লিষ্টরা জানান, সিলেট জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) চলমান থাকায় পূজার ছুটিতে হোটেল-মোটেলে রুম সংকট দেখা দিয়েছে। এনসিএলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নগরীর বিভিন্ন হোটেলে প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং করা হয়েছে। যার কারণে পর্যটকদের জন্য কক্ষ সংকট দেখা দেবে।সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন ধরে বিভিন্ন মাধ্যমে সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বুকিং দিয়ে রাখছেন পর্যটকরা। ইতোমধ্যে ভালোমানের হোটেলগুলো প্রায় শতভাগই বুকিং হয়ে গেছে। বিশেষত বড় হোটেল ও রিসোর্টগুলোর কোনো কক্ষ ফাঁকা নেই। কক্ষ ফাঁকা না থাকায় পর্যটক ফোন করলেও তাদের ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা।সিলেট বিভাগে ৫ শতাধিক হোটেল, হোটেল ও রিসোর্ট রয়েছে। এগুলোর বেশিরভাগই পর্যটকনির্ভর। এখানকার প্রধানতম পর্যটন কেন্দ্র জাফলং, সাদাপাথর, রাতারগুল ও বিছনাকিান্দি।সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্ঠু দত্ত বলেন, সারাবছরই আমরা এরকম বাড়তি ছুটি ও উৎসবের জন্য অপেক্ষায় থাকি। এরকম সুযোগে পর্যটকরা বেশি আসেন। এবার আগেভাগে প্রায় সবকটি কক্ষই বুকিং হয়ে গেছে।সিলেটের হোটেল-মোটেল ও গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নুরী জুয়েল বলেন, এনসিলের কারণে সিলেটের বিভিন্ন হোটেলের প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং করা হয়েছে। যার কারণে এবার পর্যটকরা হোটেল সংকটে পড়তে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, হোটেল সংকটে ভোগান্তির শঙ্কা

আপডেট টাইম : 06:42:12 pm, Sunday, 28 September 2025