Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজামন্ডপ পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:56:05 pm, Sunday, 28 September 2025
  • 173 বার

সৈয়দ জালিস মাহমুদ, ফকিরহাট,প্রতিনিধি

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্ব স্ব মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মানসা কালী মন্দিরের দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সহধর্মিনী ঈশিতা সারাওয়াত মিমি, বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, মেজর মো: রফিকুল ইসলাম সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর,এছাড়াও ফকিরহাট উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান কল্যান ফ্রন্টের ফকিরহাট উপজেলা সভাপতি ডা. শীবনাথ রায়,মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু কুমার আশসহ বিভিন্ন কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির ও আট্টাকী শীতলা মন্দির পরিদর্শন করেন এবং মোল্লাহাট উপজেলার কয়েকটি পুজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন অপ্রীতিকর ঘটার সম্ভবনা থাকবে না।  তিনি আরো বলেন, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় বড় শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপে মন্ডপে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজামন্ডপ পরিদর্শন

আপডেট টাইম : 06:56:05 pm, Sunday, 28 September 2025