কাজী রনি, গৌরনদী, বরিশাল
জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে, এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকালে র্যালী বের হয় বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা ভেটারিনারী সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমু সহ অন্যান্যরা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















