সিলেট ব্যুরো
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পানির ট্যাংকির ঢালাই ধসে পড়ে হাসপাতালে আউটসোর্সিংয়ে নিযুক্ত এক কর্মী নিহত হয়েছেন। নিহত সুমন আহমেদ ওসমানীর ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।ওসমানীর অন্য আউটসোসিং কর্মীদের সূত্রে জানা যায়, নাইট ডিউটি শেষে সকালে চা খেতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এসময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে, সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানীর আউটসোর্সিং স্টাফরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।স্টাফরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এরই ফলশ্রুতিতে এ দুর্ঘটনায় একজন সহকর্মীর প্রাণহানি হলো।তারা বলেন, সুমন আহমেদের মৃত্যু দুর্ঘটনা নয়, অবহেলার কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা এবং হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।এ তথ্যটি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।তিনি জানান সুমনের মত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সিলেটে পানির ট্যাংকের ঢালাই ভেঙে যুবক নিহত
-
Reporter Name - আপডেট টাইম : 06:09:05 pm, Tuesday, 30 September 2025
- 243 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















