Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন 

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:38:55 pm, Wednesday, 1 October 2025
  • 174 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দিনরাত নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করায় শারদীয় শুভেচ্ছা জানান তিনি। প্রতিটি দুর্গাপূজা মন্ডপে ব্যক্তিগতভাবে তিনি ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ। আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, এদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করছি। তাই সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। বিএনপির পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমি আপনাদের পাশে আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন 

আপডেট টাইম : 10:38:55 pm, Wednesday, 1 October 2025