উখিয়া প্রতিনিধি :
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হাতে ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে।বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহজনক আচরণ করলে যাত্রীবেশে থাকা মাহমুদা আলম সানজিদাকে বিজিডি-১১১৩ সিপাহী ডগ জ্যাক (নারকোটিক্স, জার্মান শেফার্ড) এর সহায়তায় তল্লাশি করা হয়।তল্লাশির এক পর্যায়ে গাড়ির বডির ফাঁকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় টেপ দ্বারা সিলকৃত একটি পোটলা থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাহমুদা আলম সানজিদা খুলনার সোনাডাঙ্গার ছোট বয়রা এলাকার শাহ আলম মোল্লার মেয়ে মাহমুদা আলম সানজিদা (৩০)। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে তাকে ১০ হাজার টাকা প্রদান করার কথা ছিল।উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এ ঘটনায় নিশ্চিত করে জানান, “মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















