Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের সংবাদ সম্মেলন 

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:01:38 pm, Thursday, 9 October 2025
  • 146 বার
বাগেরহাট প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা  স্থানীয় জনসাধারণের মাঝে উপস্থাপন এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাগেরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ফকির তারিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে ফকির তারিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির কমিটি নিষ্ক্রিয়। তারা কোন সিদ্ধান্ত নিতে পারে না। তাদের মধ্যে গ্রুপিং রয়েছে। একদল এখানে মিটিং করলে আর একদল ওখানে মিটিং করে। তাছাড়া বাগেরহাট জেলা যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের কোন কমিটি নাই। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটিগুলো ঘোষণার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে তিনি জেলা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন নতুবা নির্বাচনের ফলাফল ঘরে তুলতে কষ্ট হতে পারে। আমরা চাই দলের লোক তৈরি হোক, কোন ব্যক্তির লোক তৈরি না হয়। বাগেরহাট জেলা বিএনপিতে ব্যক্তি পর্যায়ের যে লোক তৈরি করার প্রবণতা সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোন ব্যক্তি নয় আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। গত চার বছর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বলেছিলেন রাষ্ট্রকে মেরামত করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনেই কাজ করব।এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা শ্রমিক দল নেতা আবু হানিফ শেখ শানু, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ( সাংবাদিক) ও শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা সোহেল রানা, ফকির আল মামুন টিপু, শেখ রবিউল ইসলাম, ফকির আরিফুল ইসলাম প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের সংবাদ সম্মেলন 

আপডেট টাইম : 03:01:38 pm, Thursday, 9 October 2025