Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০, গ্রেপ্তার-৫

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:59:33 pm, Sunday, 12 October 2025
  • 274 বার

আজাদ খাঁন, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার শিবপুর কারিকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি কর্মি মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে রোববার (১২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০ টার দিকে শিবপুর ইউনিয়নের কারিকরপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের ওয়ার্ড সাধারন সম্পাদক এসকেন শিকদার ও বিএনপি কর্মি মোঃ গোলাম মোস্তফার সাথে ঝগড়াঝাটি হয়। ঝগড়ার সূত্রধরে দুইপক্ষে সংঘর্ষে এ সময় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াবালী (৫৫), তাঁতীদলের শিবপুর ইউনিয়ন সভাপতি হায়াত আলী মীর (৫০), সহ-সভাপতি শহীদ শিকদার (৬০), সাইফুল কাজী (৪৫), ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পান্না মোল্লা (৬০), হাবিবুর শিকদার (৩৫), শহীদ শিকদার (৬০) এবং এসকেন শিকদার পক্ষের বেদার শিকদার (৫৫), সিরাজ শিকদার (৪০) ও শাহিন ফকির (২৮) গুরুতর আহত হন। আহতদের প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদেরমধ্যে পান্না মোল্লা (৬০) ও হাবিবুর শিকদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী মোঃ গোলাম মোস্তফা বলেন, ‘গত ১৬ বছর ধরে যুবলীগ নেতা এসকেন শিকদার তার লোকজন নিয়ে আমাদের অত্যাচার-নির্যাতন করেছে। এখনও মোড়লগীরি চালাচ্ছে। অত্যাচার-নির্যাতনের কথা অস্বীকার করে এসকেন শিকদার বলেন, ‘একটি মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে ওরা আমাদের লোকজনকে মেরেছে।
শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী বলেন, এলাকার দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হলে আমি তাদের ঠেকাতে যাই। এ সময় মারপিটে গুরুতর আহত হয়েছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীপন্থী ও বিএনপির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০, গ্রেপ্তার-৫

আপডেট টাইম : 07:59:33 pm, Sunday, 12 October 2025