বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোড়েলগঞ্জ এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। খেলায় ১-০ গোলে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ
হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন জানান, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন
ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রথমে উপজেলায় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সেখানে চুড়ান্ত খেলায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। এরপর জেলার ৯টি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে অংশ গ্রহন করে। সোমবার ফাইনাল খেলায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় ১-০ গোলে মোড়েলগঞ্জ এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ানশীপ অর্জন করে। আগামীতে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের বিজয়ীরা খুলনা বিভাগীয় মাঠে খেলবে। চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের কোচ হিসেবে ছিলেন ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম বিন্দু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম সার্বক্ষণিক খেলোয়াড়দের সুস্থতায় তদারকিতে ছিলেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫
-
Reporter Name - আপডেট টাইম : 07:40:56 pm, Monday, 13 October 2025
- 243 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















