Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটের পচা দিঘী থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:08:29 pm, Tuesday, 14 October 2025
  • 2263 বার

আল আমিন খান, বাগেরহাট

বাগেরহাটের পঁচা দিঘি থেকে এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কাড়াপাড়া ইউনিয়নের পঁচা দিঘির পাড় এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের সামনে রাস্তার পাশে দিঘী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে অবস্থিত জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর) দুপুর একটার দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করেই তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মৃত সুমন্ত বিশ্বাসের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটের পচা দিঘী থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম : 01:08:29 pm, Tuesday, 14 October 2025