Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র উঠান বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:39:04 pm, Tuesday, 14 October 2025
  • 333 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা মাঠে বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। উঠান বৈঠকে তিনি বলেন, রামপাল, মোংলা ও ফকিরহাট এলাকার মানুষের মধ্যে অর্ধেক নারী। নারীদের বাদ রেখে সমাজের উন্নয়ন সম্ভব না। নারীদের স্বাবলম্বী করতে পারলে এবং তাদের জীবনমানের উন্নয়ন করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নারীদের সাথে নিয়ে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়তে হবে। যাতে করে সুখি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব হয়। এ জন্য তিনি উপস্থিত মা ও বোনদের সহযোগীতা কামনা করেন। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এ সময় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র উঠান বৈঠক

আপডেট টাইম : 05:39:04 pm, Tuesday, 14 October 2025