Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রাজধানীতে লুকিয়ে ছিলেন বাগেরহাটের কালাম খান হত্যা মামলার পলাতক আসামি, র‌্যাবের অভিযানে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:07:11 pm, Thursday, 23 October 2025
  • 405 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। র‌্যাব-৬ থেকে সংবাদ কর্মীদের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।ওই প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (খুলনা) ও র‌্যাব-১০ (ঢাকা) এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খবির খানকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ খবির খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে।র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ খবির খান জানা যায়, নিহত আবুল কালাম খান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর ২০২৫ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান,মামলার এজাহার অনুযায়ী, ৫নং আসামি কৌশলে ভিকটিম আবুল কালাম খান ও তার ভাইকে ডেকে নিয়ে আসে। এরপর গ্রেফতারকৃত আসামি খবির খানসহ অন্যান্য আসামিরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আবুল কালাম খান। পরে স্থানীয়রা তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর নিহতের ছেলে সুমন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি আরও জানান, গ্রেফতার খবির খান চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামী ছিলেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রাজধানীতে লুকিয়ে ছিলেন বাগেরহাটের কালাম খান হত্যা মামলার পলাতক আসামি, র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট টাইম : 03:07:11 pm, Thursday, 23 October 2025