Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নন্দীগ্রামে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:55:35 pm, Friday, 24 October 2025
  • 235 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, শাহ আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল বারী, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহীন হাসান, আব্দুল আলিম, খোরশেদ আলম ও মোস্তাফিজুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবযোগদানকারী নেতাকর্মীদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর প্রকাশের পর থেকে বিএনপি নেতাকর্মীরা বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে তোলা জামায়াতে ইসলামীতে নবযোগদানকারীদের বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন।
এবিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ৫২-৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরো সুদৃঢ় হবে।উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, একসময় ইউপি সদস্য আব্দুর রহিম খাসি জবাই করে খাওয়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ছিলো। এখন আবার জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। যাদের কথা বলা হচ্ছে তারা বিএপির কেউ নয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নন্দীগ্রামে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

আপডেট টাইম : 05:55:35 pm, Friday, 24 October 2025