Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:38:08 pm, Saturday, 25 October 2025
  • 717 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম সিক্ত খাতুন (২৬)। তিনি উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। আহতরা হলেন ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) ও যাত্রী শাহেব আলী (৬৫)। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ছোটবাহিরদিয়া জোড়াকবর এলাকা থেকে ফকিরহাট বাজারের দিকে যাত্রীবাহী ভ্যানটি যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা রূপসাগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিক্তকে মৃত ঘোষনা করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পালিয়ে যাওয়ার সময় বাহিরদিয়া ক্যাম্প পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২

আপডেট টাইম : 08:38:08 pm, Saturday, 25 October 2025