Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:44:03 pm, Saturday, 25 October 2025
  • 93 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলা যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক
শান্তি শৃক্সখলা বজায় রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট
জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন দিকনির্দেশনা ও পরামর্শক্রমে
শনিবার বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে এ মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবুল হাসানের সভাপতিত্বে ও গাজীমিজানুর রহমান মিন্টুর ও শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত
আহবায়ক মোঃ সুমন পাইক।সভায় বিশেষ অতিথি হিসাবে ব্ক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, জেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খায়রুল আজাদ আরজু, জেলা যুবদল নেতা মোঃ রণি, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খান ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন যুবদল নেতা শেখ মসিউর রহমানসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় ধানের শীষ প্রতিকের প্রার্থীকে
বিপুল ভোটে বিজয়ী করতে অঙ্গিকার করেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা

আপডেট টাইম : 08:44:03 pm, Saturday, 25 October 2025