Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে সভা শেষে ঘরে ফেরার পথে বাস-ট্রাকের চাপায় প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:38:05 pm, Tuesday, 4 November 2025
  • 835 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালের বাসের ধাক্কা ও ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র কেন্দ্রীয় গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ির পথে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়, পরে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমরা পুলিশকে হস্তান্তর করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এদিকে সবার শেষে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর মৃত্যুতে নিহতদের পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বইছে। রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন। তারা আমাদের দলের সক্রিয়কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে সভা শেষে ঘরে ফেরার পথে বাস-ট্রাকের চাপায় প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

আপডেট টাইম : 08:38:05 pm, Tuesday, 4 November 2025